কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘গুপ্তচর’ স্যাটেলাইট বিধ্বস্ত গুরুতর ব্যর্থতা : উত্তর কোরিয়া

শুক্র থেকে রোববার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
শুক্র থেকে রোববার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

গত মাসে ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে সে চেষ্টা ব্যর্থ হয় তাদের। আর এটিকে ‘গুরুতর ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির কর্মকর্তারা। দ্বিতীয়বার ‘গুপ্তচর’ উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তারা। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত শুক্র থেকে রোববার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থতার বিষয়টি বিশ্লেষণের জন্য কর্মী ও গবেষকদের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া এর দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যাপক সমালোচনা করা হয়।

এর আগে গত ৩১ মে মহাকাশে একটি ‘গুপ্তচর’ স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। তবে কারিগরি ত্রুটির কারণে সাগরে আছড়ে পড়ে স্যাটেলাইটটি।

তখন সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছিল, স্যাটেলাইট বহনকারী রকেটের ত্রুটি দেখা দেওয়ায় রকেটটি সাগরে আছড়ে পড়ে। এ ঘটনার পরই পার্শ্ববর্তী দুই দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আতঙ্ক সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১০

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১১

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১২

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৩

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৪

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৫

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৬

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৭

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৯

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

২০
X