কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৩:০৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত
সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি।

রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো।

ব্রিটিশ পত্রিকাগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, লন্ডনের প্রায় ৩৫ মাইল পূর্বের সাউথেন্ড বিমানবন্দরের আকাশে আগুন কুণ্ডলী পাকিয়ে উঠছে।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, একটি বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন।

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান।

সতর্কতা হিসেবে রোচফোর্ড হানড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল।

দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি।’

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, ‘সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই ও জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।’

কালবেলা/এমএইচ/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১১

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১২

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৩

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৪

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৬

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৭

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৮

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৯

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০
X