কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজারের কিছু ব্যাচ জরুরি ভিত্তিতে বাজার থেকে তুলে নিয়েছে কোকা-কোলা। পরীক্ষায় দেখা গেছে, এসব পানীয়তে ক্লোরেট নামের একটি রাসায়নিকের মাত্রা বেশি থাকতে পারে। ক্লোরেট সাধারণত পানির জীবাণুনাশক প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং বেশি পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য।

প্রভাবিত পণ্যগুলো ছয় ক্যানের মাল্টিপ্যাকে বিক্রি হয়েছে। উৎপাদন কোড ৩২৮ জিএফ থেকে ৩৩৮ জিএফ এবং ব্যবহারযোগ্যতার তারিখ ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর লেখা ক্যানগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোডটি প্রতিটি ক্যানের নিচে ছাপা থাকে।

খুচরা বিক্রেতা সাইনসবুরিজ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, এসব ক্যান পান না করে দোকানে ফেরত দিলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। কোকা-কোলা এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, অন্য কোনো পণ্য এ সমস্যার আওতায় পড়েনি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও অ্যাপলটাইজারের কিছু মাল্টিপ্যাক, পাশাপাশি কোকা-কোলা ও স্প্রাইটের কয়েকটি ব্যাচ যুক্তরাজ্যে প্রত্যাহার করা হয়েছিল।

ভোক্তারা কোকা-কোলার কাস্টমার কেয়ার নম্বর ০৮০০ ২২৭৭১১-এ যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) পরিস্থিতি নজরদারি করছে এবং ক্যান পরীক্ষা করে পান করার আহ্বান জানিয়েছে।

সূত্র : ডেইলি এক্সপ্রেস

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১০

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১১

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১২

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৩

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৪

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৫

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৬

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৭

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৮

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৯

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

২০
X