কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রানি এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, নেই কোনো আয়োজন

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি : সংগৃহীত

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তার মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি রাজা তৃতীয় চার্লস। অবশ্য কোনো আয়োজন যে থাকবে না, তা আগেই ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গত বছরের আজকের এই দিনে দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছিল। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর আজকের এই দিনেই রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস। রাজা হওয়ার পর মায়ের দেখানো পথই অনুসরণ করছেন চার্লস। রানি এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।

সিংহাসন আরোহনের এক বছর উপলক্ষে এক বিবৃতিতে দেশের জনগণকে তাদের সহায়তা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। শুক্রবার প্রকাশিত ওই বিবৃতিতে মায়ের প্রতি ভালোবাসার কথাও স্মরণ করেছেন তিনি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বর্তমানে রাজা চার্লস বালমোরাল প্রাসাদে অবস্থান করছেন। আজ তিনি তেমন কোনো সরকারি কাজ করবেন না। তিনি ও তার স্ত্রী ক্যামিলা কাছের ক্র্যাথি কার্কে ঘরোয়াভাবে প্রার্থনা করবেন। এই উপাসনালয়েই রানি এলিজাবেথ মৃত্যুর আগপর্যন্ত প্রার্থনা করে গেছেন।

এদিকে চার্লসের সিংহাসন আরোহনের এক বছর উপলক্ষে লন্ডনের হাইড পার্কে স্থানীয় সময় দুপুর ১২টায় ৪১ বার তোপধ্বনি করবে রাজার রাজকীয় বাহিনী। এরপর দুপুর ১টার দিকে লন্ডন টাওয়ার ব্রিটিশ সেনাবাহিনীর প্রাচীনতম রেজিমেন্ট ৬২ বার তোপধ্বনি করবে।

২০২২ সালর ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। ব্রিটেনের দীর্ঘমেয়াদি রানির মৃত্যুতে দেশে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। এমনকি রানির শেষকৃত্যের দিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১০

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১২

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৩

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৪

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৬

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৭

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৮

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৯

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

২০
X