কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ বিমানবাহিনীকে লক্ষ্য করে রুশ বিমানের হামলা

মহড়ারত রুশ বিমান। ছবি : ইপিএ
মহড়ারত রুশ বিমান। ছবি : ইপিএ

এবার রুশ বিমানের বিরুদ্ধে ব্রিটিশ বিমানবাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। নিজের হামলার অনুমতি রয়েছে এমন ভাবনা থেকে রুশ ওই বিমান থেকে হামলা চালানো হয়। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে রুশ বিমানের ওই পাইলট তখন বিমানটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়েন। এরমধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট্র আর অন্যটি বিমানবাহিনী অকার্যকর করে দেয়। রাশিয়ার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার এ ব্যাখ্যাকে গ্রহণ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা বিবিসির কাছে মুখ খুলেছেন। তারা সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন। ওই কর্মকর্তারা জানান, আরসি-১৩৫ সিরিজের বিমানটি অফিসিয়াল ভার্সন থেকে অনেক আলাদা সংস্করণ ছিল। এটিতে তখন প্রায় ৩০ জনের মতো ক্রু নিয়ে কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় মহড়া দিচ্ছিল। এ সময় এসইউ-২৭ রুশ যুদ্ধবিমান তাদের হামলা করে।

কর্মকর্তারা জানান, রুশ স্টেশন থেকে ওই সময়ে পাইলটদের ব্রিটিশ বিমানকে লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়া হয়। বিামনের কমিউনিকেশন সিস্টেম থেকে এমন তথ্য জানা গেছে। তবে এ নির্দেশনা বিমানের সেকেন্ড পাইলট মানেননি। তবে তার সহকর্মী এ হামলা চালায়। তবে তিনি তাকে প্রতিবাদ জানিয়েছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের অত্যাধুনিক ইন্টারসেপশন কমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে ওই বিমানকে দেওয়া নির্দেশনা শুনতে পেরেছিলেন। এ সময় তারা নিজেদের মৃত্যুর পূর্বাভাসও শুনতে পেরেছিলেন। তবে বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছুই জানায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমাদের মূল লক্ষ্য মহড়ায় নিজেদের রক্ষা ও নিরাপদ অপারেশন পরিচালনা করা। এ সময় অহেতুক উত্তেজনা এড়িয়ে জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখাই মূল লক্ষ্য। এ নিয়ে অতিরিক্ত কোনো মন্তব্য তিনি করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১০

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১২

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৩

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৪

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৫

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৬

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৮

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৯

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

২০
X