কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন এফ-১৬ যুদ্ধবিমান পেলে সংঘাত আরও দীর্ঘ হবে : পুতিন

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের মোকাবিলা করতে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে এবার এ নিয়ে মুখ খুলেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে এই যুদ্ধবিমান দেওয়া হলেও যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এর জন্য সংঘাত আরও দীর্ঘায়িত হবে।

মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণের কোনো ফল নেই। এতে কেবল তাদের হতাহতের সংখ্যা বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে পশ্চিমারা। এ জোট দেশটিকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে রাশিয়ার বক্তব্য, এভাবে সহায়তার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করছে পশ্চিমারা।

গত কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, যদি ইউক্রেনের আকাশে এফ-১৬ জঙ্গি বিমান দেখা যায় তাহলে সামরিক কায়দায় তা মোকাবিলা করবে রাশিয়া।

ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করে বলন, ‘যে এফ-১৬ জঙ্গি বিমান নিয়ে কথা হচ্ছে সেগুলো নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম।’

দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবির মুখে গত মাসে জি-৭ নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তার দেশ এফ-১৬ যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেবে। আর বাইডেনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল, তখন ইউক্রেনের হাতে ১২০টির মতো যুদ্ধবিমান ছিল বলে ধারণা করা হয়। তবে এর বেশিরভাগই ছিল সোভিয়েত আমলের পুরোনো মিগ-২৯ এবং সু-২৭। এর মধ্যে যুদ্ধে অনেকটিই ধ্বংস বা অকেজো হয়ে গেছে।

ইউক্রেন মনে করে, রাশিয়ার বিমান বাহিনীর সঙ্গে টেক্কা দিতে হলে তাদের ২০০ জেট বিমান দরকার, অর্থাৎ এখন তাদের যা আছে তার চেয়ে অন্তত পাঁচ-ছয় গুণ বেশি।

এফ-১৬ যুদ্ধবিমান প্রথম তৈরি করা হয় ১৯৭০ এর দশকে। এফ-১৬ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে পারে এবং আকাশে বা মাটিতে- যে কোনো টার্গেটে হামলা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X