কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

জাদুঘরের প্রাচীন ভাস্কর্য ভেঙে মার্কিন পর্যটক আটক

ভাঙা ভাস্কর্য। ছবি : ইসরায়েলি পুলিশ
ভাঙা ভাস্কর্য। ছবি : ইসরায়েলি পুলিশ

জাদুঘরে ঘুরতে গিয়ে প্রাচীন ভাস্কর্য ভেঙে চুরমার করার অভিযোগে এক আমেরিকান নাগরিককে আটক করেছে ইসরায়েল। জেরুজালেমের একটি জাদুঘরে ঘুরতে গিয়ে তিনি এ ভাস্কর্য ভাঙচুর করেন। খবর বিবিসি।

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, প্রাচীন এ ভাস্কর্যগুলো রোমান সভ্যতার সময়কার। এটির গায়ের তালিকা অনুসারে ভাস্কর্যগুলো দ্বিতীয় শতকের। এ ভাস্কর্য ভাঙার ছবিও শেয়ার করেছে পুলিশ। যেখানে মেঝেতে ভাস্কর্যের ভাঙা খণ্ডগুলোকে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ও আমেরিকান নাগরিকের দাবি, এ ভাস্কর্যগুলো তাওরাতের বিরুদ্ধে যায়। এ জন্য তিনি এগুলো ভাঙচুর করেছেন। যদিও তার আইনজীবীর দাবি, অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় গোড়ামি থেকে এমন কাজ করেননি।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিকে জাদুঘরের একজন স্টাফ দুটি ভাস্কর্য ভাঙচুর করতে দেখেন। এ সময় তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ভাঙা ওই ভাস্কর্যের একটি গ্রিক দেবতা জিউসের কন্যা এথেনার এবং অন্যটি রোমানদের প্রতিশোধের দেবতা নেমেসিসের। তবে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে একটি ভাস্কর্য ভাঙার কথা বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ওই আমেরিকান পর্যটককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের অপর এক শহরে এক আমেরিকান পর্যটক হাতুড়ি দিয়ে যিশুখ্রিস্টের একটি মূর্তি ভাঙচুর করেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয় মূর্তিটি। এ ছাড়া দেশটি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X