কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি সমর্থকদের ব্রিটিশ অস্ত্র কারখানা অবরোধ

অস্ত্র কারখানা ঘিরে সমর্থকদের বিক্ষোভ। ছবি : ইনস্টাগ্রাম।
অস্ত্র কারখানা ঘিরে সমর্থকদের বিক্ষোভ। ছবি : ইনস্টাগ্রাম।

ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনি সমর্থকরা। ওয়ার্কারস ফর এ ফ্রি ফিলিস্তিন ব্যানারে চার ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকসহ অন্যরা মিলে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদের বিক্ষোভ করেছেন। এ সময় তারা ৪টি অস্ত্র কারখানা ঘিরে ঘিরে ফেলেন।

আন্দোলনকারীরা জানিয়েছে, তারা বোর্নিমাউথ, লেংকাশির, ব্রাইটন এবং গ্লাসগো অস্ত্র কারখানা অবরোধ করেন। এসব কারাখানায় এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করা হয়। যেগুলো গাজায় অভিযানের জন্য ইসরায়েলি সেনারা ব্যবহার করে আসছে।

আন্দোলনকারীরা ইনস্টাগ্রামে জানান, আমরা ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ব্যপারে সহায়তা সমাপ্ত করার আহ্বান জানায়। ব্রিটিশের তৈরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইসরায়েলের অভিযানে গাজায় বিপুল সংখ্যক লোক ভাঙনের মুখে পড়েছে।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের পর দক্ষিণেও স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা। এর মধ্যে তারা ২০০তম সামরিক চালান পেয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলে ১০ হাজার টন সামরিক সরঞ্জাম পেয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর অস্ত্রবাহী গাড়ি, অস্ত্র, সুরক্ষা সরঞ্জাম গোলাবারুদসহ অন্যান্য।

মন্ত্রণালয় জানিয়েছে, চালানের এসব অস্ত্র মার্কিন প্রকিউরমেন্ট মিশন কর্তৃক সহায়তা পেয়েছে ইসরায়েল। দেশটি ইসরায়েলের এ যুদ্ধে অন্যতম জোগানদাতা। তারা প্রতিবছর ৩ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা করে আসছে।

ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরুর আগে সেখানে বিমান হামলা চালিয়ে আসছে। দেশটির এ বিমান হামলায় অস্ত্র সহায়তা দিয়ে আসছে ব্রিটিশ প্রতিষ্ঠান। তাদের সহায়তার এফ-৩৫ যুদ্ধবিমান গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X