কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের আনার বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। এটি নতুন বছরের শুরুতে (০১ জানুয়ারি) থেকে কার্যকর করা শুরু হয়েছে। ফলে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী তাদের পরিবার দেশটিতে নিতে পারবেন না ।

বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে নিজেদের পরিবার আনার বিষয়ে যে অন্যায্য প্রবণতা দেখা দিয়েছিল তা মোকাবিলায় সরকার গৃহীত নীতির বাস্তবায়ন আজ থেকে শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি, সরকারের এ নীতি বাস্তবায়ন অব্যাহত থাকলে আমরা এ বছর অন্তত তিন লাখ মানুষের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে পারব। এসব লোক দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসার পরিকল্পনা নিচ্ছেন বলেও বিবৃতিতে বলা হয়।

যুক্তরাজ্যে স্নাতক কোর্সে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিবার নিয়ে দেশটিতে যেতে পারতেন। এ অনুমতির ফলে ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে বিপুলসংখ্যক অভিবাসীর আগমন ঘটতে থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্রিটেনে গড়ে প্রতিবছর এক লাখ ৪০ হাজার অভিবাসী প্রবেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অভিবাসী বিদেশি শিক্ষার্থীদের পরিবার হিসেবে আসেন। ২০২৩ সালে দেশটি রেকর্ড ৭ লাখ ভিসা ইস্যু করেছে। এরমধ্যে শিক্ষার্থীদের এক লাখ ৩৫ হাজার ৭৮৮টি ভিসা দেওয়া হয়েছে। এ সংখ্যাটি ২০১৯ সালের চেয়ে ৯ গুণ বেশি।

বৈধ অভিবাসীদের ঠেকাতে ২০২৩ সালে একটি আইন পাস করে ব্রিটেন। ওই আইনে পোস্ট গ্রাজুয়েশন এবং সরকারি স্কলারশিপে আসা ব্যতিত অন্য শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে আনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি এ বিধান পাস বাস্তবায়নের কথাও বিধানে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১০

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১১

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১২

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৩

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৪

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৫

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৬

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

২০
X