কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে নিহত ৭

ঘাটে অপেক্ষারত ছোট ছোট বোট। ছবি : সংগৃহীত
ঘাটে অপেক্ষারত ছোট ছোট বোট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলে এ ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ডকের গ্যাংওয়ে ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২০ জন পানিতে পড়ে গেছেন। শনিবার গভীর রাত পর্যন্ত তাদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েজকজন আহত হয়েছেন। সাপেলো দ্বীপের কৃষ্ণাঙ্গদের বংশধরদের গুল্লা-গিচি সম্প্রদায়ের একটি উদৎসবের সময় এ দুর্ঘটনা ঘটেছে।

জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেন, সাভানা থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণে জর্জিয়ায় ব্যারিয়ার আইসল্যান্ডে ফেরিবোটের জন্য অপেক্ষা করা লোকেদের ভিড়ের একটি গ্যাংওয়ে ধসে পড়েছে। বর্তমানে বিভিন্ন এজেন্সি উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কোস্টগার্ড হেলিকপ্টার এবং নৌকা দিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনা করে আসছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

জর্জিয়ার সাপেলো দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো রাষ্ট্রীয় ফেরিব্যবস্থা। দ্বীপটি উপকূল থেকে ২০ মিনিটের দূরত্বে অবস্থিত।

রয়টার্স জানিয়েছে, জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত অঞ্চলে এখনও টিকে থাকা কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক দিবসের বার্ষিক উৎসবের দিনে এ দুর্ঘটনা ঘটেছে। জর্জিয়াতে গুল্লা বা গিচি নামে পরিচিত এ কৃষ্ণাঙ্গ গোষ্ঠী বিচ্ছিন্নতার কারণে তাদের আফ্রিকান ঐতিহ্যের বেশিরভাগই ধরে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১১

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১২

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৩

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৪

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৫

দেশে আবারও ভূমিকম্প

১৬

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৭

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৮

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৯

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

২০
X