কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৪:৪২ এএম
অনলাইন সংস্করণ

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকী পালন

পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা। ছবি : এপি
পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা। ছবি : এপি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা হামলা করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এ হামলার ৭৮তম বার্ষিকী পালন করেছে জাপান।

রোববার (৬ আগস্ট) দিবসটি উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুুন : ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়ার অনুমতি

স্মরণসভায় দেশটির কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের ক্রমবর্ধমান সমর্থনের প্রবণতার সমালোচনা করেন। এ সময় তারা কোরিয়া উপদ্বীপের উদ্বেগের কারণ হিসেবে পারমাণবিক বোমাকে দায়ী করেন।

দিবসটি পালনের দুই মাস আগে জি-সেভেনের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে জাপান। এ সময় বিশ্ব নেতারা হিরোশিমা ও নাগাসাকিতে হামলায় নিহতদের স্মরণে নির্মিত জাদুঘর পরিদর্শন করেন। এ সময় বিশ্ব নেতারা এক যৌথ বিবৃতি প্রদান করেন। সেখানে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্মরণসভায় হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই বলেন, বিশ্বের কিছু নীতিনির্ধারক পারমাণবিক অস্ত্রের পক্ষে কথা বলছেন। এ ধরনের চিন্তাধারা এক রকম নির্বুদ্ধিতা। বিপজ্জনক বর্তমান থেকে আমাদের আদর্শ পৃথিবীর দিকে নিয়ে বিশ্ব নেতাদের দ্রুত পূর্ণাঙ্গ পদক্ষেপ নিতে হবে।

হিরোশিমার গভর্নর হিদেহিকো ইউজাই সারা বিশ্বে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে যুদ্ধ প্রতিহতের ক্রমবর্ধমা নীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়া শান্তি বজায় রাখা সম্ভব না এমন ধারণা পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অগ্রগতিকে বিলম্বিত করছে।

স্মরণসভায় যোগ দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতের কারণে পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব গড়ার পথ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, হিরোশিমায় বোমা হামলার তিনদিন পর জাপানের অন্যতম আরেকটি শহর নাগাসাকিতে ফ্যাট ম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা হামলা করা হয়। এ বোমা হামলায় হিরেশিমাতে প্রায় ১ লাখ ৪০ হাজার ও নাগাসাকিতে ৭৪ হাজার লোক মারা যায়। এছাড়া এ বোমা হামলার কারণে দুই শহরে পার্শ্বপ্রতিক্রিয়ায় আরও প্রায় ২ লাখ ১৪ হাজার লোক মারা যায়। শহর দুটি ৭৮ বছর পর এখনো এ বোমা হামলার ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X