কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছেন ট্রাম্প-কমলা

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। পৃথক দুটি প্রচারসভায় তারা ওই মন্তব্য করেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী চার বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে, তা নির্ধারণে এখন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় জয়ী হতে দুই প্রার্থীর অন্যতম অস্ত্র ইসরায়েল। কে কত ইহুদিপ্রেমী তা প্রমাণে কয়েক মাস যাবৎ বাকযুদ্ধ চলছে।

সর্বশেষ ইরানে হামলার পর প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল আক্রমণ করছে। আমাদের একটি যুদ্ধ চলছে এবং তিনি (কমলা হ্যারিস) পার্টি করছেন। ট্রাম্প শুক্রবার (২৫ অক্টোবর) মিশিগানে একটি সমাবেশে এ কথা বলেন। তখন হ্যারিস টেক্সাসে একটি অনুষ্ঠানে ছিলেন।

পরে হ্যারিস শনিবার হামলা নিয়ে কথা বলেন। তার বক্তব্যে উত্তেজনা প্রশমন এবং মধ্যপ্রাচ্যে হিংসাত্মক কার্যকর বৃদ্ধি না করার আহ্বান জানান। তিনি বলেন, আমি ও যুক্তরাষ্ট্র অত্যন্ত দৃঢ়ভাবে অনুভব করি, ইরান এই অঞ্চলের জন্য যে হুমকি উপস্থাপন করছে তার পরিপ্রেক্ষিতে এ উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে। ইরানের যে কোনো আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা ইসরায়েলকে রক্ষা করব। মিশিগানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে তারা।

জানা গেছে, আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল। এ কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ আলি খামেনির বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনটি সূত্রের বরাতে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে অবগত করেছিল নেতানিয়াহু প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখে তেহরান। ফলে, ইসরায়েলি হামলাগুলোকে আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয় খামেনির দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X