কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৫:০৬ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ৬ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) মার্কিন কর্তকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ ‍সংবাদমাধ্যম বিবিসি।

মাউই কাউন্টির মেয়র রিচার্ড মিসেন জানান, দাবানলের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একজন দমকলকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসর খবরে বলা হয়েছে, দাবানলের কারণে মাউই দ্বীপে বেশ কয়েকবার অগ্নিকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বীপের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে আরও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন : হঠাৎ ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিস বন্ধ

বুধবার প্রেস ব্রিফিংয়ে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর সিলভিয়া লুক বলেন, ‘আমাদের আশ্রয়কেন্দ্রগুলো মানুষে ভরে গেছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আমাদের সক্ষমতার মধ্যে যা আছে তা করছি।’

কর্মকর্তারা বলছেন, ঝোড়ো হাওয়া ও দাবানলে প্রায় ২৯টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ জন্য হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট না।

জরুরি সাড়াদান কর্মসূচির ইনচার্জ মেজর জেনারেল কেনেথ এস হারা বলেন, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন বাঁচানো, তাদের দুর্ভোগ রোধ করা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি কমানো।

এদিকে দাবানলের ঘটনায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাউই দ্বীপে পর্যটকদের আগমন নিরুৎসাহিত করা হয়েছে। বর্তমানে প্রায় ৪ হাজার পর্যটক দ্বীপটি ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন কর্মকর্তা এড স্নিফেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X