কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অনুষ্ঠানে রোবটের মতো হাঁটলেন বাইডেন

সেই অনুষ্ঠানে রোবটের মতো হেঁটেছেন বাইডেন। ছবি : সংগৃহীত
সেই অনুষ্ঠানে রোবটের মতো হেঁটেছেন বাইডেন। ছবি : সংগৃহীত

বিদায়ের ঘণ্টা বেজে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আর মাত্র কয়েক ঘণ্টা তিনি হোয়াইট হাউসের বাসিন্দা। তবে বিদায়ের আগে বাইডেনকে সংবর্ধনা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বৃহস্পতিবার আরলিংটনে জয়েন্ট বেস মায়ার-হিন্ডারসন হলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের ভিডিও ফুটেজে দেখা যায়, স্বাভাবিক কোনো মানুষ নয় বরং রোবটের মতো হাঁটছেন বাইডেন। এর আগেও তাকে এমন রোবটিক আচরণ করতে দেখা দিয়েছিল। এরপরই বাইডেনের স্বাস্থ্যগত বিষয়টি সামনে আসে। তখন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

এ সময় তিনি মার্কিন বাহিনীকে বিশ্বের মধ্যে সেরা বলেও বর্ণনা করেন। ওই অনুষ্ঠানে বাইডেনের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এসময় তাকে সম্মাননাও তুলে দেন।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বাইডেন। এদিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এর আগে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X