কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ হাজারের বেশি কর্মী ছাঁটাই করল পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত

সরকারি ব্যয় কমাতে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে পাঁচ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে, তারা তাদের বেসামরিক কর্মীদের পাঁচ থেকে আট শতাংশ ছাঁটাই করবে। এর অংশ হিসেবে পাঁচ হাজার ৪০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। যা আগামী সপ্তাহে কার্যকর করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বেসামরিক কর্মী ছাঁটাইয়ের পর প্রতিরক্ষা বিভাগ একটি নিয়োগ স্থগিতাদেশ জারি করবে। এর উদ্দেশ্য হলো ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক লক্ষ্য অনুযায়ী সামরিক বাহিনীর কর্মী প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা।

ডিফেন্স পার্সোনেল অ্যান্ড রেডিনেসের ভারপ্রাপ্ত আন্ডার-সেক্রেটারি ড্যারিন সেলনিক বলেন, আমরা বিভাগের বেসামরিক কর্মীবাহিনী ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে দক্ষতা বৃদ্ধি এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারগুলো পুনর্বিন্যাস করতে চাই।

তিনি বলেন, যেসব কর্মীর অবদান মিশনের জন্য অত্যাবশ্যক নয়, তাদের রাখা জনস্বার্থে নয়। করদাতাদের জন্য আমাদের উচিত কর্মীবাহিনীকে সম্পূর্ণভাবে পর্যালোচনা করা এবং যেখানে অতিরিক্ততা আছে, সেগুলো বাদ দেওয়া।

ট্রাম্পের অন্যতম সহযোগী এলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির উদ্যোগের কর্মীদের পেন্টাগন পরিদর্শনের পর এমন ঘোষণা এসেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই তালিকায় ইউনিফর্মধারী সামরিক কর্মীরা অন্তর্ভুক্ত নন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীর নেতৃত্বে বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। শুক্রবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেন ট্রাম্প। এ ছাড়া আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকেও বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ও বিমানবাহিনীর উপপ্রধানসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদেও রদবদল হতে যাচ্ছে।

এ পরিবর্তনকে অনেকেই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন ও সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X