কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শনিবার ওয়াশিংটনে টেসলার একটি ডিলারশিপের বাইরে প্রায় ১০০ জন বিক্ষোভকারী প্ল্যাকার্ড উঁচিয়ে বিক্ষোভ করেন। খবর রয়টার্সের।

এ সময় বিক্ষোভকারী ট্রাম্প্র প্রশাসনে মাস্ককে নিষিদ্ধের দাবি জানান। তারা জানান, তারা বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানের কোটিপতি সিইও ইলন মাস্কের প্রতি ক্ষুব্ধ। তিনি ফেডারেল কর্মীদের সংখ্যা দ্রুত ছাঁটাই করার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এর মাধ্যমে হাজার হাজার মার্কিনির ভবিষ্যৎ নিরাপত্তা ক্ষুণ্ন করছেন।

বিক্ষোভের পাশ দিয়ে যাওয়া গাড়িগুলো বিক্ষোভকারীদের লক্ষ্য করে হর্ন বাজিয়ে সমর্থন জানায়। তাদের প্ল্যাকার্ডে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের ছবি ছিল। তাতে লেখা ছিল, ‘মাস্ককে ব্যান্ড করুন’, ‘ইলন মাস্ক চোর এবং নাৎসি’, ‘মাস্ক আমাদের ভবিষ্যৎ নষ্ট করছেন’ ইত্যাদি।

ট্রাম্প মাস্ককে ‘সরকার দক্ষতা বিভাগ’ নামে একটি টাস্ক ফোর্সের নেতৃত্বে নিয়োগ করেছেন। যা ফেডারেল বেসামরিক কর্মী ছাঁটাই তদারকি করেছে। এ ছাড়া বিদেশি সাহায্য বন্ধ এবং হাজার হাজার প্রোগ্রাম ও চুক্তি বাতিলের জন্যও চাপ দিয়ে যাচ্ছে। মার্কিনিদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিতে সরকারি ব্যয় কমাতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সাফাই গাচ্ছেন মাস্ক।

কিন্তু জনগণ তা ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে বিশ্বজুড়ে মার্কিন প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে ‘ছাঁটাই হওয়ার ভয়’ চেপে বসেছে। ওয়াশিংটনের ডিলারশিপের বাইরে বিক্ষোভকারীদের একজন মেলিসা নুটসন বলেন, আমরা আনন্দের সঙ্গে রাস্তায় বেরিয়ে আসছি। অন্যদের দেখাচ্ছি, তারা একা নন। আমরা হতভাগা চাকরিচ্যুত কর্মীদের পাশে থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১০

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১১

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১২

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১৩

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৪

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৫

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৭

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৮

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৯

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

২০
X