বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে মাকে মেয়ের কল, উত্তর দিল রোবট!

ইসরায়েলি হামলায় তেহরানের অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। সৌজন্য ছবি
ইসরায়েলি হামলায় তেহরানের অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। সৌজন্য ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো ব্রিটিশ-ইরানিয়ান এলির। তিনি যুক্তরাজ্য থেকে মাকে ফোন করেন তেহরানে। কিন্তু ফোন ধরেন এক নারীকণ্ঠ, যিনি মানুষ নন, এক রোবট!

ওই কণ্ঠ বলে, ‘হ্যালো? কে ফোন করছেন? আমি আলিসিয়া। আপনি কি আমাকে চেনেন?’

৪৪ বছর বয়সী এলি বলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। আমি মাকে ফোন করছি, কিন্তু একটা যান্ত্রিক কণ্ঠ উত্তর দিচ্ছিল।’

এলি একা নন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে থাকা আরও ৯ জন ইরানি জানিয়েছেন, তারাও একই রকম অভিজ্ঞতার মুখে পড়েছেন। তাদের দাবি, ইসরায়েল হামলা শুরু করার পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গেলে মাঝে মধ্যেই এমন রোবট কণ্ঠ ফোন ধরছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে পারে কম মানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা আগে রেকর্ড করা বার্তা। তবে কারা এই বার্তা দিচ্ছে, তা এখনো পরিষ্কার নয়।

পাঁচজন বিশেষজ্ঞের মধ্যে চারজন মনে করেন, এটি ইরান সরকারের কাজ। একজন বলেন, এটি ইসরায়েলের মানসিক যুদ্ধের কৌশলও হতে পারে। এদিকে ইরানে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ভেতরে থাকা মানুষের সঙ্গে বাইরের আত্মীয়রা যোগাযোগ করতে পারছেন না।

এলি জানান, তার মা ডায়াবেটিসে আক্রান্ত। ইনসুলিন শেষ হয়ে যাচ্ছে। তিনি মাকে শহর ছাড়তে বলতে চাচ্ছিলেন; কিন্তু যোগাযোগ করতে পারছিলেন না।

শেষে তিনি এক পরিচিত ব্যক্তির সাহায্যে সীমান্তে থাকা এক ব্যক্তির মাধ্যমে কথা বলেন। ওই ব্যক্তি তুর্কি ও ইরানি দুটি সিম ব্যবহার করেন। তিনি এলির মাকে ফোন দেন, তারপর সেটি তুর্কি নম্বরে ফরোয়ার্ড করে এলির সঙ্গে কথা বলান।

এলি বলেন, ‘আমরা যখন বললাম মায়ের ফোনে রোবট উত্তর দিচ্ছে, মা বললেন—ফোন তো বাজেইনি।’

নিউইয়র্কে থাকা এক তরুণী বলেন, ‘মাকে ফোন করে যদি এমন কণ্ঠ শুনতে হয়, সেটা খুবই ভয়ের।’

আরেকজন জানান, তিনি শুনেছেন এক রোবট কণ্ঠ বলছে, ‘চোখ বন্ধ করো, ভাবো তুমি জঙ্গলে হাঁটছো, পাখির ডাক শুনছো, ঢেউয়ের শব্দ শুনছ।’

তারা বলছেন, এসব বার্তা প্রবাসীদের মনে আরও ভয়ের সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান সরকার এমন বার্তা আগেও ব্যবহার করেছে। ১৯৮০-এর দশকে যুদ্ধের সময়ও এমন প্রচারণা চালানো হতো। তবে এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না, এ রোবট কণ্ঠের পেছনে কে বা কারা আছে। কিন্তু এতটুকু নিশ্চিত—এই অদ্ভুত অভিজ্ঞতা ইরানি প্রবাসীদের আরও বেশি দুশ্চিন্তায় ফেলছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X