কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে ‘উড়ন্ত প্রাসাদ’ উপহার দিচ্ছে কাতার

বিলাসবহুল বিমানের ভেতরের দৃশ্য। ছবি : সংগৃহীত
বিলাসবহুল বিমানের ভেতরের দৃশ্য। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং কাতারের রাজপরিবারের মধ্যে বিলাসবহুল একটি জেট বিমান নিয়ে আলোচনার খবর পাওয়া গেছে। বিলাসবহুল এ বিমানটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর ‘এয়ার ফোর্স ওয়ানে’ ব্যবহার হতে পারে।

সোমবার (১২ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি উপহার হিসেবে দেওয়া হবে না, বরং এটি সাময়িক ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে।

সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষে বিমানটি তার প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে দান করা হতে পারে। ট্রাম্প এই সপ্তাহে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বড় বিদেশ সফরে কাতার যাচ্ছেন।

কাতারের যুক্তরাষ্ট্রস্থ মিডিয়া অ্যাটাচি আলি আল-আনসারি জানিয়েছেন, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিষয়টি উভয় দেশের আইনি বিভাগ পর্যালোচনা করছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সিবিএস নিউজের সূত্র মতে, বিমানটি অবিলম্বে ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে না। এটি পুনর্গঠন এবং নিরাপত্তা পর্যালোচনার প্রয়োজন হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কোনো বিদেশি সরকারের দেওয়া উপহার সর্বদা প্রযোজ্য সকল আইন মেনে গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে, বিমানটিকে একটি উপহার হিসেবে উল্লেখ করে বলেছেন যে, এটি তার ব্যবহারের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিরক্ষা দপ্তর একটি ৭৪৭ বিমান উপহার হিসেবে পাচ্ছে, যা পুরোনো এয়ার ফোর্স ওয়ানকে সাময়িকভাবে প্রতিস্থাপন করবে।

বর্তমানে হোয়াইট হাউসের বহরে দুটি বোয়িং ৭৪৭-২০০বি বিমান রয়েছে, যা প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বিশেষভাবে সাজানো। এই বিমানগুলো ১৯৯০ এবং ১৯৯১ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। কাতারের দেওয়া বিমানটি বোয়িং ৭৪৭-৮ মডেলের, যা একটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে পরিচিত।

বোয়িং ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য নতুন দুটি এয়ার ফোর্স ওয়ান সরবরাহের চুক্তি করেছিল, কিন্তু ট্রাম্প জানিয়েছেন যে, কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে বিমান সরবরাহ করতে পারছে না। এই পরিস্থিতিতে কাতারের সঙ্গে এই বিকল্প আলোচনার বিষয়টি সামনে এসেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে কাতারের সাথে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক ছিল, যার মধ্যে ২০১৯ সালে কাতারের বড় মাপের মার্কিন বিমান কেনার ঘোষণা ছিল। এছাড়া, কাতার এর আগেও বিভিন্ন দেশে বিলাসবহুল বিমান উপহার দিয়েছে। দেশটি ২০১৮ সালে তুরস্ককে একটি বিলাসবহুল বিমান উপহার দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X