কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মাস্ক পরলেই গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ বিক্ষোভের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। এ পরিস্থিতিতে মাস্ক পরলেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে লিখেছেন, এখনই মাস্ক পরা লোকদের গ্রেপ্তার করুন। তিনি এর আগে বলেছিলেন, এখন থেকে বিক্ষোভে মাস্ক পরা অনুমোদিত হবে না। যদিও এই আদেশ ফেডারেল আইনের আওতায় কতটা বৈধ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মুখে মাস্ক পরছেন প্রধানত দুটি কারণে। এর একটি হলো নিজেদের পরিচয় লুকাতে এবং দ্বিতীয়টি হলো কাঁদানে গ্যাস ও বিস্ফোরণের ধোঁয়া থেকে রক্ষা করা। কিন্তু ট্রাম্প মনে করছেন, মাস্কের আড়ালে থেকে বিক্ষোভকারীরা সহিংসতা ছড়াচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, রোববার ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে তৃতীয় দিনের বিক্ষোভ দমন করতে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। তবে রাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসম এই মোতায়েনকে অবৈধ বলে অভিহিত করেছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, পুলিশের নির্দেশ অমান্য করায় ২৭ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইতোমধ্যে আরও সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলসসহ ক্যালিফর্নিয়ার বিভিন্ন এলাকায় অভিবাসন দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। এই সময়ে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ শুরু হয়, যা ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস লস অ্যাঞ্জেলেসে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X