কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৯:০৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ডলারের আধিপত্যে ধস নামতে পারে যেসব কারণে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী তিন মাসের মধ্যে বিশ্বে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্যে বিরাট ধস নামতে পারে। সেইসঙ্গে ডলারের বিকল্প হিসেবে নতুন বাণিজ্য-রিজার্ভ কারেন্সিও চালু করতে পারে ব্রিকস জোট। যুক্তরাষ্ট্রের জন্য এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপদেষ্টা জেমস রিকার্ডস।

এদিকে দক্ষিণ আফ্রিকায় আগামী ২২ আগস্ট ব্রিকস জোটের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে এ জোট গঠন করা হয়েছে। তবে বহু দেশ এ জোটের সদস্য হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশও পিছিয়ে নেই। আগস্টে বাংলাদেশ ব্রিকস-এর সদস্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন৷ এ ছাড়া ব্রিকসের সদস্য হওয়ার দৌড়ে রয়েছে সৌদি আরব ও ইরানও।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন মনে করছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ডলারের বিকল্প খুঁজছে বহু দেশ। আন্তর্জাতিক অঙ্গনে ডলারের আধিপত্য কমে যাওয়ারও ঝুঁকি রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভে আগের চেয়ে ডলারের অংশ কমিয়ে আনছে। সেইসঙ্গে কমছে ইউরোর ব্যবহারও। এর বিপরীতে রিজার্ভে বাড়ছে স্বর্ণের পরিমাণ। পাশাপাশি বাড়ছে চীনা মুদ্রা ইউয়ানের পরিমাণও।

আগে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিমাণ ছিল গড়ে প্রায় ৭০ শতাংশ। বর্তমানে তা কমে দাড়িয়েছে ৫৮ শতাংশে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে ডলারের আধিপত্য কমলে মার্কিন অর্থনীতির অবস্থা শোচনীয় হয়ে পড়বে। সেইসঙ্গে অকার্যকর হয়ে পড়বে মার্কিন নিষেধাজ্ঞাগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X