কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা, সমালোচনার মুখে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। এ নিয়ে ট্রাম্পের বক্তব্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ যুক্তরাষ্ট্রেও সমালোচিত হচ্ছেন ট্রাম্প।

সাবেক মার্কিন কূটনৈতিক কর্মকর্তা নেড প্রাইসও তার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্প ঘোষিত এ সমঝোতা কোনো নিশ্চিত বা স্থায়ী সমাধান না। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে নেড প্রাইস লেখেন, এ যুদ্ধবিরতিকে সফল বলা যেত যদি এটি ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পারত। ট্রাম্প ২০১৮ সালে যে গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি বাতিল করেছিলেন, সেটাই ছিল প্রকৃত সমাধান।

তিনি জানান, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে যে চুক্তি হয়েছিল, তা ইরানকে নিয়ন্ত্রণে রাখার কার্যকর উপায় ছিল। ট্রাম্প সেটি বাতিল করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন।

নেড প্রাইস বলেন, এখন ট্রাম্প প্রশাসনের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে নতুন করে একটি স্থায়ী কূটনৈতিক চুক্তির পথে এগিয়ে যাওয়া।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র সরাসরি কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে।'

ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তবে ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। ইসরায়েলও এ বিষয়ে চুপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৪ জুন) জানান, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে।

তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন।

এদিকে মঙ্গলবার সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে। নিহত হয়েছেন তিনজন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X