কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৬:৫৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে কী হলো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে হোয়াইট হাউসে গাজা যুদ্ধ নিয়ে আলোচনায় বসেন। প্রায় ৯০ মিনিটের এই বৈঠক কোনো বিবৃতি বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

ট্রাম্প আগেই গাজা সংকটকে ‘একটি ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে বলেছিলেন, তার প্রশাসন টেকসই সমাধানের জন্য কাজ করছে। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও এর রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে মতপার্থক্য এখনো স্পষ্ট।

এদিকে, কাতারের রাজধানী দোহায় ৬ জুলাই থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের খসড়া ফ্রেমওয়ার্কের ভিত্তিতে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং গাজায় মানবিক পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে।

তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। তিনি বলেন, আমাদের এখনো কাজ শেষ করতে হবে, সব জিম্মিকে মুক্ত করতে হবে, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করতে হবে।

ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে জানা গেছে, নেতানিয়াহু চরম চাপের মুখে রয়েছেন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য। তবে অগ্রগতির তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে, গাজার রাফাহ শহর নিয়ে রয়েছে বড় ধরনের মতপার্থক্য। ইসরায়েল সেখানে ‘টেন্ট সিটি’ গড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও গাজা থেকে মানুষ সরিয়ে দিতে চায়, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর প্রতি দৃঢ় সমর্থন দেখিয়ে এসেছেন। এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও হস্তক্ষেপ করেছেন। তবে এ মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু।

তথ্যসূত্র : শাফাক নিউজ, আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X