কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ এবং জাতীয় সংলাপের একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও ঢাকায় অনুষ্ঠিত চার ধাপের এই সমাবেশে লাখো তরুণের সরব অংশগ্রহণ রাজনীতির ভাষা ও গতিপথে নতুন মাত্রা যোগ করেছে। এর আগেও ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি সারা দেশে তারুণ্যের সমাবেশ করেছিল।

স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের (এসপিএফ) এই চার সমাবেশকে নিয়ে গবেষণা করেছে। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—সমাবেশ ঘিরে তৈরি হওয়া ১৪৮৮টি সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এসপিএফ দেখিয়েছে, প্রায় ৭০ লাখের বেশি ভিডিও ভিউ। ৯৫.৬৬ ভাগ কভারেজ ছিল ইতিবাচক, যা প্রবল তারুণ্যের সঙ্গে বিএনপির এক গভীর সম্পর্কের দিকনির্দেশ করে।

গবেষণায় দেখা গেছে, চারটি অঞ্চলের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি ভিডিও ভিউ (৩০ লাখের বেশি) হয়েছে, যা ডিজিটাল মাধ্যমে তরুণদের সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ। ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে—মোট ৩৯৪টি। মিডিয়া কভারেজের দিক দিয়ে সবচেয়ে অনুকূল পরিবেশ ছিল বগুড়ায়, যেখানে ৯৭.৭ ভাগ কভারেজ ছিল ইতিবাচক, আর খুলনায় এই হার ছিল ৯৭.৩ ভাগ। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, সমাবেশগুলো সেমিনারের তুলনায় গণমাধ্যমে গড়ে ৭ গুণেরও বেশি কভারেজ পেয়েছে, যেখানে ঢাকার ক্ষেত্রে তা বেড়েছে ২৪ গুণ পর্যন্ত। এই পরিসংখ্যানই বলে দেয়, তারুণ্যের শক্তি ও অংশগ্রহণ কেবল রাজপথেই নয়, গণমাধ্যম ও জনমতেও প্রবল প্রভাব ফেলেছে।

এসপিএফের পরিচালক (প্রশাসন) আসিফ হোসেন রচি বলেন, তারুণ্যের সমাবেশ রাজনৈতিক অনুষ্ঠানের বাহিরে গিয়ে—এটি ছিল জাতীয় জাগরণের প্ল্যাটফর্ম। আমাদের তরুণ প্রজন্ম দেখিয়েছে, তারা কেবল ভোটের জন্য নয়, দেশ গঠনের দায়িত্বও নিতে প্রস্তুত। প্রশাসনিক দিক থেকে এত বিশাল কর্মসূচি বাস্তবায়ন কঠিন হলেও তরুণদের আগ্রহ এবং দলীয় ঐক্য সেটিকে সম্ভব করেছে।

আরেকজন পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, আমাদের লক্ষ্য ছিল তরুণদের কণ্ঠস্বরকে কেন্দ্র করে একটি জাতীয় আলোচনার আবহ তৈরি করা। মিডিয়ার তথ্য প্রমাণ করে, আমরা সফল হয়েছি। লাখ লাখ মানুষ ভিডিও দেখেছে, হাজারের বেশি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং অধিকাংশ কভারেজ ছিল অনুকূল।

সংক্ষিপ্ত পরিসংখ্যান :

* ১৪৮৮টি সংবাদ প্রতিবেদন (৭৪% ফেভারেবল)

* ৮৭% মিডিয়া কভারেজ ছিল সমাবেশকেন্দ্রিক

* ৯৫.৬৬% মিডিয়া টোন পজিটিভ

* গুগল সার্চ ট্রেন্ডে সমাবেশ কভারেজ ৯.১৯ গুণ বেশি

* ভিডিও কনটেন্টে মোট ভিউ ৭০ লাখ+

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X