কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, রানওয়েতে হুড়োহুড়ি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন ধরে গেছে। যাত্রীদের আতঙ্কিত অবস্থায় জরুরি স্লাইড দিয়ে বের হয়ে দৌড়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায়। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বিমানটির নম্বর ছিল ফ্লাইট ৩০২৩, যা একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের। এতে মোট ১৭৩ যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়। আগুন ও ধোঁয়া দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ঘটনার সময় পাঁচ যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়, তবে তাদের কাউকে হাসপাতালে পাঠানো হয়নি। শুধু একজনকে গেটে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হয়, তবে তার আঘাত ছিল সামান্য।

আমেরিকান এয়ারলাইন্স জানায়, বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর তা সেবার বাইরে রাখা হয়েছে এবং একটি বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংস্থাটি যাত্রীদের এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে এবং ফ্লাইট কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেছে।

ঘটনাটি বর্তমানে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তদন্তাধীন রয়েছে। এদিকে ওই ঘটনার পর স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত ডেনভার বিমানবন্দরের আসা সব ফ্লাইটের জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হয়। প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়, তবে পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।

সূত্র : ফক্স বিজনেস

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X