কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে দায়ের করা হয় মামলাটি।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভেতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারিত করেছেন। গত মাসে তিনি ন্যাশনাল গার্ড সৈন্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাজধানীর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন ট্রাম্প। ট্রাম্পের এমন নজিরবিহীন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবার খোদ ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলায় বলা হয়, এই সেনা মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। আদালতের কাছে এই মোতায়েন বন্ধে আদেশ জারিরও আবেদন জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল বলেন, আমেরিকান ভূমিতে মার্কিন নাগরিকদের ওপর সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার ‘বিপজ্জনক সম্প্রসারণ’, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

মামলার আর্জিতে ব্রায়ান শোয়ালব বলেন, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ওপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতার লঙ্ঘন।

গত ১১ আগস্ট অপরাধবিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় আড়াই হাজার সৈন্য মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এসব সৈন্যদের মধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য রিপাবলিকান সমর্থিত ছয়টি অঙ্গরাজ্য থেকে আনা হয়েছে। যাদের অস্ত্র বহন করার নির্দেশ ও গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X