শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার ব্যাপারে আগে থেকেই অবগত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এ হামলায় সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, আমি হামাসকে সতর্ক করেছি এর পরিণতি সম্পর্কে। এটাই আমার শেষ সতর্কবার্তা, এর পর আর কোনো সতর্কবার্তা থাকবে না।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় হামাস নেতাদের ওপর চালানো হামলা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল।

বিবৃতিতে বলা হয়, আজকের অভিযানে হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। এটি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করেছে এবং এর পূর্ণ দায়িত্ব নিচ্ছে।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় আচমকা হামলা চালায় ইসরায়েল। তাদের এই হামলার লক্ষ্যবস্তু যারা ছিলেন, তারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গিয়েছিলেন। হামাসের একটি সূত্র আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।

তিনি জানান, এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন।

আল-আনসারি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে, তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপও বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X