কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ
বন্দিবিনিময়

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল সেই ৫ মার্কিন নাগরিক

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ওই পাঁচ মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ওই পাঁচ মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে পাঁচ মার্কিন নাগরিক আমেরিকায় পৌঁছেছেন। সোমবার ইরান থেকে মুক্তি পাওয়ার পর কাতারের দোহা হয়ে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে আসেন তারা। খবর রয়টার্স।

এর আগে রয়টার্স জানিয়েছিল, সোমবার এসব বন্দিকে নিয়ে দোহা ছাড়ে যুক্তরাষ্ট্রের একটি বিমান। তার আগে একই দিন তেহরান বিমানবন্দর থেকে তাদের নিয়ে দোহায় আসে কাতারের আরেকটি বিমান।

গত কয়েক মাস ধরে এ বন্দিবিনিময় নিয়ে আলোচনা করে তেহরান ও ওয়াশিংটন। দোহার মধ্যস্থতায় ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে অন্তত আট দফা আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ থাকলেও জব্দকৃত ৬০০ কোটি মার্কিন ডলার ছাড় দিলে বন্দিবিনিময়ে সম্মত হয় ইরান। তবে এসব অর্থ চিকিৎসা খাতে খরচ করতে হবে ইরানকে। এ বিষয়টি নিশ্চিত করবে কাতার।

দুই দেশের চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রও পাঁচ ইরানি বন্দিকে মুক্তি দিয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছিলেন, দুজন ইরানি নাগরিক দেশে ফিরে আসবেন এবং দুজন নাগরিক যুক্তরাষ্ট্রে থাকার অনুরোধ করায় তারা সেখানে থাকবেন। আর বাকি একজন তৃতীয় আরেকটি দেশে পরিবারের সঙ্গে যোগ দেবেন।

কাতারের মধ্যস্থতায় এই বন্দিবিনিময় চুক্তি ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমিয়েছে। তবে এ চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে বিদ্রোহীদের মদদ বা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞার মতো অন্যান্য ইস্যু সমাধানে দীর্ঘ দিনের দুই শত্রু দেশকে আগ্রহী করে তুলবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১০

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১১

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৫

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৬

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৭

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৮

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৯

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

২০
X