কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সিরিজ বিমান হামলা 

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সিরিজ বিমান হামলা 

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির পূর্ব থেকে পশ্চিমের শহরগুলোতেও চলে বিমান হামলা। খবর আল জাজিরার।

ইউক্রেনের আর্মড ফোর্সেসের জেনারেল স্টাফ দাবি করেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার হামলায় ব্যবহৃত ইরানের তৈরি ৩০টি শাহেদ ড্রোনের ভেতর ২৮টি ভূপাতিত করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম বার্তায় দাবি করেন, কিয়েভে অন্তত ২০টি শত্রু স্থাপনা চিহ্নিত করে ধ্বংস করে ইউক্রনের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

তিনি আরও বলেন, রাজধানীতে আবারও বিমান হামলা হলো। শাহেদ ড্রোন ব্যবহার করে গত ১৮ দিনে এটি প্রথম হামলা বলেও জানান তিনি। প্রায় চার থেকে সাড়ে চার মাইল দূর থেকে কিয়েভে বিমান হামলার শব্দ শোনা যায়। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু হয়ে কয়েক ঘণ্টা চলে এই বিমান হামলা।

লিভের সামরিক প্রশাসন জানায়, পোল্যান্ডের সঙ্গে ৭০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রায় সাত লাখ মানুষের বসবাস। এসব এলাকায় ভোর ৫টা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এসময় রুশ বিমান হামলায় জরুরি অবকাঠামো ভেঙে ফেলা হয়। তবে আধা-সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া প্রদেশে মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানান সামরিক প্রশাসন প্রধান ইউরি মালাসকো। রাশিয়া টেলিযোগাযোগ এবং কৃষিভিত্তিক অবকাঠামোতে হামলা চালায়।

তবে স্বাধীনভাবে তথ্যগুলো যাচাই করা যায়নি। রাশিয়ার পক্ষ থেকেও হামলার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X