কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলুক, চায় ওয়াশিংটন

২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
২০২২ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দিল্লি কথা বলুক—এমনটিই চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে এ ব্রিফিং করেন তিনি।

এক সাংবাদিক জন কিরবিকে বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারত। ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশে দুটি নির্বাচন এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে দেশটির প্রভাব রয়েছে বলে মনে করা হয়। এ বিষয়ে মনে করেন কিনা, বাংলাদেশে ভোটাধিকার নিশ্চিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভারত মার্কিন সরকারের প্রচেষ্টার পাশে থাকবে?’

জবাবে জন কিরবি বলেন, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ওয়াশিংটন কী প্রত্যাশা করে, তা এরই মধ্যে স্পষ্ট করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করা ব্যক্তিদের ভ্রমণ সীমিত করতে একটি ভিসা নীতি গ্রহণ করা হয়েছে। আমাদের অবস্থান সম্পর্কে আপনারা জানেন। আমরা এ নিয়ে খোলামেলা কথা বলেছি।’

এর আগে গণমাধ্যমে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়গুলো উত্থাপন করতে পারেন। এর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়ও থাকার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X