কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩২ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ঘরে-বাইরে বিপদে পড়তে পারেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জর্ডান সফর বাতিল করেছে আম্মান। ফলে এবারের মধ্যপ্রাচ্য সফরে আরব নেতাদের সঙ্গে বৈঠক করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনার পরপর এ সিদ্ধান্ত নিয়েছে জর্ডান।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ এবং গণহত্যা বন্ধ করতে বিভিন্ন পক্ষ সম্মত হলে পরবর্তীতে এ বৈঠক হবে। একই সঙ্গে গাজায় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।

ইসরায়েল ‍ও হামাসের যুদ্ধের মধ্যেই আজ বুধবার ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের এই মধ্যেপ্রাচ্য সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল বাইডেনের।

তবে বাইডেনের সফরের আগে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হলে এ বৈঠক আয়োজন থেকে সরে আসে জর্ডান।

আলজাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধের মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারলেও মাহমুদ আব্বাস বা অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তার দেখা পাচ্ছেন না বাইডেন। ফলে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে বাইডেনের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য তিনি দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়েতে পারেন।

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলার পর পর জো বাইডেনের সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের মার্কিন প্রতিনিধি পরিষদের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রাশিদা তালাইব। যদিও প্রথম দিকে এ যুদ্ধ বিষয়ে বাইডেনের নীতি নিয়ে নীরব ছিলেন এই ডেমোক্র্যাট সদস্য।

এক এক্সবার্তায় বাইডেনকে উদ্দেশ করে রাশিদা তালাইব বলেছেন, যুদ্ধবিরতি ও সহিংসতা প্রশমনে সহায়তা না করলে এমনটা ঘটবেই। এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ আমার এবং আমার মতো অনেক ফিলিস্তিনি-আমেরিকান ও মুসলিম আমেরিকানদের চোখ খুলে দিয়েছে।

শুধু রাশিদা তালাইব নয় যুক্তরাষ্ট্রের মুসলমানদের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনের নেতৃত্বে ৭০টির বেশি ধর্মীয় ও মানবাধিকার গোষ্ঠী গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X