কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের সঙ্গে কথা বললেন সেই মার্কিন মা-মেয়ে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন মুক্তিপ্রাপ্ত দুই মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন মুক্তিপ্রাপ্ত দুই মার্কিন নাগরিক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জিম্মি দশা থেকে মুক্তিপ্রাপ্ত ওই দুই মার্কিন নাগরিক। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন তারা। খবর বিবিসির।

গতকাল শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। মুক্তিপ্রাপ্ত ওই দুজন হলেন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা জুডিথ তাই রানান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি রানান।

মুক্তি পাওয়ার পর জুডিথ ও নাতালির একটি ছবি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে জেরুজালেমে মার্কিন দূতাবাস। সেই ছবিতে দেখা যায়, তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন।

মার্কিন দূতাবাস লিখেছে, প্রেসিডেন্ট বাইডেন আজ সন্ধ্যায় জুডিথ ও নাতালির সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা খুবই কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছে। আমরা সব জিম্মিকে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

এর আগে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেছিলেন, তিনি আনন্দিত যে এই দুজন মার্কিন নাগরিক খুব শিগগিরই তাদের পরিবারের সঙ্গে মিলিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X