মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধ্বংস করল ইয়েমেন

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। পুরোনো ছবি
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। পুরোনো ছবি

আবার মার্কিন ড্রোনে হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ‍হুতিরা এবার মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধ্বংস করেছে। শুক্রবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইয়েমেনের হুতিরা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। দেশটির উপকূলীয় এলাকায় এটি ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এটি এমকিউ-৯ রিপার ড্রোন নয়, এটি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সার্ভিল্যান্স ড্রোন। হুতিরা এ ড্রোনটি ভূপাতিত করেছে বলেও নিশ্চিত করেছে পেন্টাগন।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটি ও তাদের সম্পত্তিতে হামলার ঘটনা ঘটছে। এরমধ্যে এ ড্রোন ধ্বংস এ অঞ্চলের সর্বশেষ ঘটনা। পেন্টাগনের দাবি, ফিলিস্তিন- ইসরায়েল যুদ্ধের সুবিধা নিয়ে ইরানপন্থি বিভিন্ন গোষ্ঠী এ হামলা চালিয়ে আসছে।

এর আগে বুধবার ( ৮ অক্টোবর) আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করে ইয়েমেন। ওই সময়ে পেন্টাগন জানায়, হুতিরা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে তারা ধ্বংস করা এয়ারক্রাফটটি সামরিক ছিল কি না বা কোথায় উড্ডয়নকালে এটি ভূপাতিত করা হয় তার বিষয়ে কোনো তথ্য দেয়নি।

তবে কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছিল, মানুষবিহীন এমকিউ-৯ সিরিজের বিমানটি ইয়েমেনের উপকূলে ভূপাতিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X