বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে)। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তাবহরের একটি গাড়িতে আরেকটি ঘাড়ি ধাক্কা দিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাতে ডেলাওয়্যারে উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তবে এ ঘটনায় বাইডেন দম্পতি অক্ষত আছেন। দুর্ঘটনার পর তারা নিরাপদেই বাড়ি ফিরেছেন।

রয়টার্সের খবরে বলা হয়, উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে প্রচার দলের সদস্যদের সঙ্গে নৈশভোজ সেরে স্থানীয় সময় রাত ৮টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন বাইডেন দম্পতি। একপর্যায়ে ডেলাওয়্যারের লাইসেন্সধারী একটি সিলভার রঙের সেডান গাড়ি বাইডেনের নিরাপত্তাবহরের এসইউভি গাড়িতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পরই মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা বাইডেনকে ঘিরে ধরে তার গাড়ির দিকে নিয়ে যান। পরে ওই গাড়িতে করেই স্ত্রী জিল বাইডেনকে নিয়ে বাড়ি ফিরেন তিনি।

অন্যদিকে ধাক্কা দেওয়ার পরই ওই গাড়িটিকে ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা। তারা গাড়িটিকে চারদিক দিয়ে ঘিরে এর চালকের দিকে বন্দুক তাক করলে চালক তার দুই হাত উপরে তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X