কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, যা বলছে হোয়াইট হাউস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে হাসপাতালে ভর্তির খবর কয়েক দিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা দেশের জনগণকে অবহিত করেননি তিনি। স্বাস্থ্যগত অবস্থা নিয়ে এমন লুকোচুরির কারণে অস্টিনের পদত্যাগ দাবি করেছেন বিরোধী দল রিপাবলিকার পার্টির নেতারা। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, প্রতিরক্ষামন্ত্রীর পদে অস্টিনকে ছাড়া অন্য কাউকে বসানোর কোনো পরিকল্পনা নেই। এতদিন তিনি যে দায়িত্ব পালন করেছেন তাই করবেন।

গত সোমবার (১ নভেম্বর) ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি হন লয়েড অস্টিন। মূলত অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে যান তিনি। ধারণা করা হচ্ছে তিনি এখানো হাসপাতালে ভর্তি।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত হোয়াইট হাউসকে এ বিষয়ে জানানো হয়নি। যোগাযোগ ঘাটতির বিষয়টি নিজেও স্বীকার করেছেন ৭০ বছর বয়সী অস্টিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি স্বীকার করছি, দেশের জনগণকে যথাযথভাবে অবহিত করতে আমি আরও ভালোভাবে কাজটি করতে পারতাম। তবে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চেইন অব কমান্ডের দিক থেকে প্রেসিডেন্টের পরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের মধ্যে অসুস্থতার কারণে অস্টিন কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন, তা স্পষ্ট নয়।

প্রতিরক্ষামন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে লুকোচুরি ভালোভাবে নেননি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা। এ বিষয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

অস্টিনের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি (অস্টিন) এক সপ্তাহ ধরে নিখোঁজ। তার বস জো বাইডেনসহ কেউ জানেন না তিনি কোথায় ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X