কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচনে এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় বারের মতো মনোনয়ন পাওয়ার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

আলজাজিরার খবর অনুযায়ী, সোমবার (১৫ জানুয়ারি) বহুল আলোচিত আইওয়া ককাস নির্বাচনে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে বড় ব্যবধানে পরাজিত করেছেন ট্রাম্প। নির্বাচনে ৪০ জন প্রতিনিধির মধ্যে অন্তত ২০ জনের ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে রন ডিসান্টিসকে আট এবং নিকি হ্যালি সাতজনের ভোট পেয়েছেন।

এ ছাড়া আরেক রিপাবলিকান নেতা ও বায়োটেক স্টার্টআপের প্রতিষ্ঠাতা বিবেক রামাস্বামী দুজন প্রতিনিধির ভোট পেয়েছেন। তবে তিনি ককাসের ফলাফল ঘোষণার পরপর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সরে দাঁড়ালেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন তিনি।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

নির্বাচন করলেও বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়েছেন ট্রাম্প। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে আইনি জটিলতা সত্ত্বেও রিপাবলিকান ভোটারদের মাঝে তার সমর্থনকে কমেনি। বরং সমর্থকদের অনেকে মনে করছে, এসব মামলা ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছে।

এর আগে রিপাবলিকান পার্টির টিকিট নিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। এরপর ২০২০ সালেও রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেন। তবে ওই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১০

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১১

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১২

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৩

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৪

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৫

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৬

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৭

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৮

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৯

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

২০
X