কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ এএম
অনলাইন সংস্করণ

মেটা-এক্স-টিকটক প্রধানদের তুলোধুনা

ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে না পারায় মেটা, টিকটক ও এক্সের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইউও) তুলোধুনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। বুধবার (৩১ জানুয়ারি) মার্কিন কংগ্রেস ভবনে এক শুনানিতে তাদের একহাত নেন তারা। খবর আলজাজিরার।

মার্কিন বাবা-মা এবং আইনপ্রণেতাদের অভিযোগ, সামাজিক মাধ্যম ব্যবহারকারী শিশু এবং কিশোর-কিশোরীদের যৌন নিপীড়ক ও আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়ে যথেষ্ট কাজ করছে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে তাদের ক্ষোভের মাঝে বুধবার সিনেটের বিচার বিভাগীয় কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের নির্বাহীরা।

কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন বলেন, আমাদের বাচ্চারা অনলাইনে যেসব বিপদের সম্মুখীন হয় তার জন্য তারা দায়ী। তাদের ডিজাইন পছন্দক্রম, আস্থা ও নিরাপত্তায় পর্যাপ্ত বিনিয়োগের ব্যর্থতা, মৌলিক নিরাপত্তাকে পাশ কাটিয়ে মুনাফার ক্রমাগত চেষ্টা আমাদের সন্তান ও নাতি-নাতনিদের ঝুঁকির মধ্যে ফেলেছে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘জনাব, জাকারবার্গ, আপনিসহ আমাদের সামনে যেসব কোম্পানি রয়েছে, আমি জানি আপনি এমনটা বলতে চান না, কিন্তু আপনাদের হাতে রক্ত লেগে আছে। আপনাদের এমন একটি পণ্য আছে যা মানুষ হত্যা করছে।’ ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গের উদ্দেশে তিনি এমন কথা বলেছেন।

এ সময় জকারবার্গ, এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো, স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল, টিকটকের সিইও শউ জি চিউ ও ডিসকর্ডের সিইও জেসন সিট্রনের কমিটির সামনে নিজ নিজ বয়ান পেশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X