কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ শুরু না করলেও উসকানির জবাব দেবে : ইব্রাহিম রাইসি

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ইরান কারও সঙ্গে যুদ্ধ শুরু করবে না। তবে কেউ যদি উসকানি দেওয়ার চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন সতর্কবার্তা দিয়েছেন। খবর রয়টার্সের।

ইব্রাহিম রাইসি বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করব না। তবে কেউ যদি আমাদের উসকানি দিতে চায় তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। আগে যখন তারা (আমেরিকানরা) আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে, তারা বলেছে বিকল্প হিসেবে তাদের হাতে সামরিক পদক্ষেপ রয়েছে। এখন তারা বলছে ইরানের সঙ্গে তাদের সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা নেই।

তিনি বলেন, এই অঞ্চলে ইরানের সামরিক শক্তি কোনো দেশের প্রতি হুমকি নয় এবং কখনো ছিল না। বরং ইরানি সেনাবাহিনী এমন নিরাপত্তা দেয় যে, এই অঞ্চলের দেশগুলো একে অন্যের ওপর নির্ভর করতে পারে এবং আস্থা রাখতে পারে।

গত রোববার (২৮ জানুয়ারি) ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় জর্ডানে তিন মার্কিন সেনা নিহত ও ৪১ জন সেনা আহত হয়েছেন। এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এরপর থেকে ঠিক কীভাবে যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেবে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এমন জল্পনা-কল্পনার মধ্যে বৃহস্পতিবার সিবিএস নিউজ জানায়, সিরিয়া ও ইরাকে ইরানি স্থাপনায় টানা হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিরিয়া ও ইরাকে ইরানের স্থাপনা নিশানা করে টানা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বেশ কয়েক দিন ধরে এই হামলা হবে। কবে থেকে এই হামলা শুরু হবে তা এখনো জানায়নি যুক্তরাষ্ট্র। তবে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে হামলা শুরু করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X