কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার

মার্কিন যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
মার্কিন যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইরাকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীদের নিশানা করে গত সপ্তাহে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পর পরই হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, ইরাকি সরকারকে আগে থেকে জানিয়ে এ হামলা করা হয়েছে। তবে ইরাক জানায়, বিশ্ববাসীকে বিভ্রান্ত করতেই এমন মিথ্যা দাবি করেছে যুক্তরাষ্ট্র। এবার সেই যুক্তরাষ্ট্র স্বীকার করেছে হামলার বিষয়ে তারা বাগদাদ সরকার আগে জানায়নি। খবর আলজাজিরার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ইরাকে ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার আগে নয়, হামলার ঠিক পরই ইরাকি কর্মকর্তাদের জানানো হয়েছিল।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশের মতো ইরাকও বুঝতে পেরেছিল যে আমাদের সেনা নিহতের ঘটনায় আমরা জবাব দিব। তবে শুক্রবার এ জবাব দেওয়া হবে তেমন কিছু ইরাককে আগে জানানো হয়নি। হামলার পরপরই আমরা ইরাকিদের বিষয়টি অবহিত করেছিলাম।

গত মাসে জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হওয়ার জবাবে শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে ৪০ জনের মতো মানুষ নিহত হয়।

এই হামলার পর একই দিন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি দাবি করেন, ইরাকি সরকারকে আগে থেকে জানিয়ে হামলা চালিয়েছে ওয়াশিংটন। তবে ইরাক এ মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা তাদের দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। এর জেরে এই অঞ্চলের নিরাপত্তা খাদের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদি বলেন, তার দেশের সরকার এই হামলায় কোনো সহায়তা করেনি। আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত এবং আইনি দায় এড়াতে এমন মিথ্যা দাবি করেছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১০

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১১

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১২

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৩

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৪

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৫

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৬

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১৭

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১৮

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৯

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

২০
X