কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলিদের ওপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বুধবার (২১ ফেব্রুয়ারি) একজন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয় সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে টামইস অব ইসরায়েল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, এবার বেশ কয়েকজন উগ্র ইসরায়েলিকে নিশানা করে নিষেধাজ্ঞা দেবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে উচ্চ পদস্থ ইসরায়েলির নাম যুক্ত করা হবে। তবে এবার কোনো সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না।

এ ছাড়া পর্যায়ক্রমে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুতি হিসেবে ইসরায়েলিদের নাম সংগ্রহ করছে বাইডেন প্রশাসন। এর মানে হলো দ্বিতীয় দফার পরও ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। গাজা ছাড়াও এই পশ্চিম তীর ও জেরুজালেম নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রাও বেড়ে যায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পর গত প্রায় চার মাসে পশ্চিম তীরে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়।

এমন পরিস্থিতিতে গত ১ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে চার ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন-ডেভিড শাই চাসদাই (২৯), ইনোন লেভি (৩১), ইনান তানজিল (২১) এবং শালোম জিচেরমান (৩২)।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে সেখানে প্রবেশ এবং কোনো সম্পদ কিনতে পারবেন না এই চার ইসরায়েলি। যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন কোনো মার্কিন নাগরিকের সঙ্গে লেনদেন করতে পারবেন না তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X