মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

এই প্রথম ইসরায়েলিদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের অভিযোগে প্রথমবারের মতো চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- ডেভিড শাই চাসদাই (২৯), ইনোন লেভি (৩১), ইনান তানজিল (২১) এবং শালোম জিচেরমান (৩২)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগান সফরে গিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অর্থ মন্ত্রণালয় বা ট্রেজারি বিভাগ দেশটির ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রওনা হওয়ার আগে নিষেধাজ্ঞার আদেশে স্বাক্ষর করে গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে দেশটিতে প্রবেশ এবং সেখানে কোনো সম্পদ কিনতে পারবেন না এই চার ইসরায়েলি। যতদিন নিষেধাজ্ঞা থাকবে- ততদিন দেশটিতে অর্থনীতি এবং অর্থব্যবস্থার সঙ্গেও কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না তারা।

মূলত গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকমী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বাধার পর থেকে পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দাঙ্গা-সহিংসতা বেড়েছে ব্যাপক হারে। আর এর ফলে অধিকাংশ ক্ষেত্রেই বসতি স্থাপনকারীদের পক্ষে সহিংসতায় জড়িয়ে পড়ছে ইসরায়েলি পুলিশ- নিরাপত্তা বাহিনী।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ৭ অক্টোবরের পর গত প্রায় চার মাসে পশ্চিম তীরে ইসরায়েলি-ফিলিস্তিনি দাঙ্গায় নিহত হয়েছেন প্রায় ৩৭০ জন ফিলিস্তিনি। ইসরায়েলের আইন প্রয়োগকারী সংস্থা এবং বসতি স্থাপনকারীরা এসব হত্যার জন্য দায়ী।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X