কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

গাজা উপকূলে বন্দর বানাবে যুক্তরাষ্ট্র

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিরা। ছবি : এপি
গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিরা। ছবি : এপি

গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সিনিয়র কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী গাজায় একটি বন্দর নির্মাণ করবে। মূলত সমুদ্রপথে গাজায় আরও ত্রাণ পাঠানোর জন্য এ বন্দর নির্মাণ করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, অস্থায়ী এ বন্দরের মাধ্যমে মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। ফলে প্রতিদিন আরও শত শত ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে।

কর্মকর্তারা আরও জানান, এ বন্দরের মাধ্যমে গাজায় কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। অন্যদিকে জাতিসংঘের সতর্কবার্তা দিয়েছে যে গাজার জনসংখ্যার এক চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, বন্দর নির্মাণে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এ বন্দরের মাধ্যমে খাবার ও ওষুধবাহী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত বড় বড় জাহাজ ভিড়তে সক্ষম হবে। জাহাজগুলো সাইপ্রাস হয়ে দেশটিতে প্রবেশ করবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ২৫৩ জনকে জিম্মি হিসেবে আটক করেছে ফিলিস্তিনি গোষ্ঠী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১০

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১১

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১২

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৩

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৪

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৫

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৬

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

২০
X