কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৯

গাজায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির হামলায় আরও অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় আরও অন্তত ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

হামলা থেকে বেঁচে যাওয়া আওয়াদ বারবাখ বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। মানুষ সাহায্য এবং ময়দার জন্য অপেক্ষা করছিল, তখনই তাদের ওপর হামলা হয়... মানুষ ক্ষুধার্ত এবং হতাশ, তারা শুধু খাবার চেয়েছিল।

প্রত্যক্ষদর্শী সাঈদ আবু লেবদা বলেন, বেসামরিক মানুষ টুকরো টুকরো হয়ে গেছে, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ চারদিকে ছড়িয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়, যেখানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়।

২০২৪ সালের এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ। যদিও সেই সময়েও ইসরায়েল ও মিত্র দেশগুলো অধিকাংশ আক্রমণ প্রতিহত করে, তবে এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামলায় গাজায় ৫৫ হাজার ৪৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও অন্ততত এক লাখ ২৮ হাজার ৯২৩ জন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X