বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু

মঙ্গলবার মধ্যরাতে ‘ফ্রান্সিস স্কট কি ব্রিজটি’ ভেঙে নদীতে পড়ে যায়। ছবি : সংগৃহীত
মঙ্গলবার মধ্যরাতে ‘ফ্রান্সিস স্কট কি ব্রিজটি’ ভেঙে নদীতে পড়ে যায়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ‘ফ্রান্সিস স্কট কি সেতু’ একটি বড় কনটেনার জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। খবর সিএনএন ও আলজাজিরার।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জাহাজটি সেতুতে ধাক্কা দেয়। এতে জাহাজে আগুন ধরে যায় এবং একপর্যায়ে সেতুটি ভেঙে পড়ে। এতে সেতুতে থাকা একাধিক নৌযান পানিতে ডুবে যায়।

এই ঘটনার পর পর এক এক্সবার্তায় মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর উভয় দিকের লেন বন্ধ করে দেওয়া হয়েছে। সব ধরনের নৌ চলাচল বন্ধ করা হচ্ছে।

এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা এখানো স্পষ্ট না। তবে এ বিষয়ে বিশদ তথ্যের জন্য বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

বাল্টিমোর মেয়র বলেছেন, জরুরি কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।

প্যাটাপসকো নদীর ওপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৬ মাইল। এতে চার লেনে গাড়ি চলাচল করত। এটি বাল্টিমোর বন্দরের ৩টি টোল ক্রসিংয়ের বাইরের দিক এবং বাল্টিমোর বেল্টওয়ের সংযোগ সেতু হিসেবে কাজ করে আসছিল।

সেতুটি সর্ব সাধরনের জন্য ১৯৭৭ সালের মার্চ মাসে খুলে দেওয়া হয়েছিল। স্টার স্প্যাঙ্গল্ড ব্যানারের লেখকের নামে এই সেতুটির নামকরণ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X