কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১০:৩২ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে এক শব্দে বার্তা দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলে যে কোনো সময় ইরান হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়ে আসছে মার্কিন গোয়েন্দারা। দুই দেশের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এমন সময়ে ইরানকে এক শব্দে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১৩ এপ্রিল) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার হোয়াইস হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, তিনি মনে করেন, ইরান ইসরায়েলে হামলা চালাতে খুব বেশি দেরি করবে না। এ ধরনের পদক্ষেপ না নিতে তিনি দেশটিকে সতর্ক করেন।

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। এরপর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

দুই দেশের মধ্যকার উত্তেজনাময় এমন পরিস্থিতিতে ইরানের প্রতি কী বার্তা জানতে চাইলে বাইডেন এক শব্দে বার্তা দেন। তিনি কেবল বলেন, ডোন্ট (হামলা নয়)।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কনস্যুলেটে হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা ইসরায়েলের সুরক্ষায় নিবেদিত। আমরা তাদের সমর্থন দেব। ইরান সফল হবে না। আমরা ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে সহযোগিতা করব।

তিনি বলেন, সুরক্ষিত তথ্য প্রকাশ করা হবে না। ইরান বেশি সময় নিবে না। তারা শিগগিরই হামলা চালাবে বলেও আশঙ্কা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X