কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দূরের গ্রহে কি প্রাণের চিহ্ন দেখছেন বিজ্ঞানীরা!

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে লাল রঙা এক খুদে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে কে২-১৮বি নামে এক গ্রহ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র বিজ্ঞানীদের দৃষ্টি এখন দূরের সেই গ্রহের দিকে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্যে সেই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহে এমন এক রাসায়নিক রয়েছে, যা একমাত্র প্রাণের উপস্থিতিতেই থাকা সম্ভব। প্রাণ-রহস্য সমাধান করতে তাই শীঘ্রই অভিযানে নামছে জেমস ওয়েব।

অনেক দিন ধরেই কে২-১৮বি গ্রহটিকে নিয়ে উৎসাহ জন্মেছে বিজ্ঞানীদের মনে। প্রাথমিকভাবে তাদের অনুমান, এই গ্রহজুড়ে ছড়িয়ে রয়েছে প্রকাণ্ড জলরাশি। সমুদ্রের আকার এখানে পৃথিবীর ২.৬ গুণ। পানির অস্তিত্ব মানেই প্রাণ থাকার সম্ভাবনা। সেই সঙ্গে ডাইমিথাইল সালফাইড (ডিএমএস)-এর উপস্থিতি আরও মনোযোগ আকর্ষণ করেছে বিজ্ঞানীদের।

এই গ্যাসীয় পদার্থটি প্রাণের অস্তিত্ব থাকার অন্যতম প্রমাণ। নাসা-র বিজ্ঞানীরা জানাচ্ছেন, জীবদেহ থেকে ডিএমএস তৈরি হয়। অতএব কে২-১৮বি-র বায়ুমণ্ডলে ডিএমএস-এর উপস্থিতি যথেষ্ট ইঙ্গিতবাহী। যদিও এই গবেষণার প্রধান বিজ্ঞানী, কেমব্রিজের জ্যোতির্বিজ্ঞানী নিক্কু মধুসূদন জানিয়েছেন, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হতে রাজি নন তিনি।

তবে জেমস ওয়েব মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্রের দেওয়া তথ্য থেকে এই গ্রহে ডিএমএস থাকার বিষয়ে বিজ্ঞানীরা অনেকটাই নিশ্চিত। তবে আরও তথ্য বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X