কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিনিদের ওপর হামলা করতে সেনাবাহিনী গঠন করছে অভিবাসীরা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারের এক সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারের এক সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অভিবাসীরারা মার্কিনিদের ওপর আক্রমণ করার জন্য সেনাবাহিনী গঠন করছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য জায়গা থেকে আসা অভিবাসীরা আমেরিকানদের শহর দখলের ষড়যন্ত্রে মেতেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৩ মে) নিউইয়র্ক সিটির দক্ষিণ ব্রঙ্কসে এক সমাবেশে ট্রাম্প এসব বলেন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রচারসভা করছেন ট্রাম্প।

ওই সমাবেশে ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গা থেকে আসা অভিবাসীরা সংঘবদ্ধ হচ্ছে। তারা আমেরিকানদের আক্রমণ করার জন্য সেনাবাহিনী গঠন করছে।

তিনি চীন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের হুমকি হিসেবে চিত্রিত করেন। অথচ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ঘটা অপরাধ কর্মকাণ্ডে অভিবাসীদের জড়িত হওয়ার সম্ভাবনা বেশি নয়।

ট্রাম্প বলেন, আমি মনে করি- অভিবাসীদের মধ্যে যারা যুদ্ধের জন্য সামর্থবান পুরুষ তারা একটি সেনাবাহিনী গঠন করছে। তারা আমাদের ভেতর থেকে আক্রমণ করবে। আমরা এই লোকেদের যুক্তরাষ্ট্রে আসতে দেব না এবং আমাদের শহরকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে দেব না। এবার নির্বাচিত হলে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘অপরাধমূলক নির্বাসন অভিযান’ চালানোর অঙ্গীকার করছি।

স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা পেতে এর আগেও ট্রাম্প অভিবাসীদের নিয়ে বাজে মন্তব্য করেন। তার প্রচারাভিযানজুড়ে বারবার উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছেন। তিনি এর আগে অভিবাসীদের হিংসাত্মক অপরাধে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তাদের ‘পশু’ বলেও অভিহিত করেছেন।

এপিল মাসে মিশিগানে ও উইসকনসিনের গ্রিন বে এলাকায় প্রচার সমাবেশের আয়োজন করা হয়। সেখানে দেওয়া বক্তব্যে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ‘পশু’ ও ‘অমানুষ’ বলে মন্তব্য করেন। তখন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গালাগাল করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি কয়েকটি মামলার কথা উল্লেখ করে এসব অপরাধে অভিবাসীদের জড়িত থাকার ইঙ্গিত করেন। তিনি বলেন, ৫ নভেম্বরের ভোটে তাকে বিজয়ী না করলে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।

ট্রাম্প বলেন, জর্জিয়ার এক শিক্ষার্থী খুনের পেছনে জড়িত ভেনেজুয়েলার এক অভিবাসী। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন।

তিনি আরও বলেন, ‘কিছু অভিবাসী আছে যারা পুরোপুরি মানুষ না। তাদের পশু বলে ডাকতে ডেমোক্র্যাটরা নিষেধ করে। তারা তাদের মানুষ বলে। আমি বলি, এসব অভিবাসী মানুষ নয়। তারা পশু।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X