কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংসের পথ তৈরি করে গেছে ভয়ংকর টর্নেডো

গ্রিনফিল্ড শহরের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী টর্নেডো। ছবি : এবিসি নিউজ
গ্রিনফিল্ড শহরের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী টর্নেডো। ছবি : এবিসি নিউজ

একের পর এক টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মে) শক্তিশালী টর্নেডোর আঘাতে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ম্যাসাচুয়েটস রাজ্যের গ্রিনফিল্ড শহরে। উড়ে গেছে টর্নেডোর যাত্রাপথের সব বাড়িঘর। যেন ধ্বংসের পথ তৈরি করে দিয়ে গেছে ছোট শহরটির মধ্য দিয়ে।

শহরের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। খবর অ্যাসোসিয়েট প্রেসের (এপি)।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনায় ৪৬ বছর বয়সী মনিকা জামারন মারা গেছেন। টর্নেডোর আসার ঠিক আগের মুহূর্তে গাড়ি চালাচ্ছিলেন তিনি। টর্নেডোয় তার গাড়ি উড়িয়ে নিয়ে দূরে ফেলে দেয়।

টর্নেডোটি একটি জনবসতির ওপর দিয়ে বয়ে যায়। যাত্রাপথে সেটি সব বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে। গাছপালা গুলোও ভেঙে পড়েছে এবং টর্নেডোর যাত্রাপথের আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি যে এলাকা দিয়ে বয়ে গেছে সেখানে যেন ধ্বংসের পথ তৈরি করে দিয়ে গেছে।

টর্নেডো এলাকার বিশাল বায়ু টারবাইনগুলোকে ধ্বংস করে দিয়েছে, যা শহরের বাইরে কয়েক কিলোমিটার দূরে বিদ্যুৎ উৎপন্ন করে। মঙ্গলবার ইলিনয় এবং উইসকনসিনে যে ঝড় আঘাত হেনেছিল, তার ফলে উভয় রাজ্যেই হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

এই ভয়াবহ টর্নেডোর একজন প্রত্যক্ষদর্শী, গ্রিনফিল্ডের বাসিন্দা, ৩৩ বছর বয়সী কিম্বার্লি এরগিশ এবং তার স্বামী বুধবার চোখের সামনে নিজেদের বাড়ি ধ্বংস হয়ে যেতে দেখেছেন। তারা বলেছেন, কয়েক সেকেন্ডের মধ্যে তাদের বাড়িঘর সব উড়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রাথমিক জরিপগুলো গ্রিনফিল্ডে কমপক্ষে একটি ইএফ-থ্রি টর্নেডোর ইঙ্গিত দিয়েছে, তবে অতিরিক্ত ক্ষয়ক্ষতির মূল্যায়ন এটি আরও শক্তিশালী র‌্যাংকিংয়ের দিকে নিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X