মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের ভাবনা জানাল যুক্তরাষ্ট্র

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবনা তুলেছে যুক্তরাষ্ট্র। এরপর এটি পাসও হয়েছে। এবার এ প্রস্তাবনা নিয়ে ইসরায়েলের ভাবনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি আছে। হামাসকে এজন্য চাপ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে ইসরায়েলের সমর্থন রয়েছে। তবে এখনও পর্যন্ত এ প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার ইতালিতে জি-৭ জোটের সম্মেলনে মার্কিন এ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এখন মূল লক্ষ্য হলো চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলেরে মধ্যকার যেসব পার্থক্য রয়েছে তা দূর করা। এ সময় তিনি হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করতে বিশ্বের চাপ দেওয়ার অনুরোধ জানান।

এর আগে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মূল্যায়ন মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে জমা দিয়েছে হামাস। এতে করে বেশ কয়েকটি শর্তারোপ করেছে তারা। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির তারিখ আগেই নির্ধারণ করতে হবে। অস্থায়ী যুদ্ধবিরতির পর আলোচনার মাধ্যমে তারিখ নির্ধারণে সম্মত নয় গোষ্ঠীটি।

হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করতে হবে। এমনকি মিসরের রাফাহ সীমান্তবর্তী এলাকায়ও কোনো ইসরায়েলি সেনা থাকতে পারবে না।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, যুদ্ধ শেষ হলে গাজা পুনর্গঠনের নিশ্চয়তা দিতে হবে। গাজায় ইসরায়েলি হামলায় উপত্যকাটি এখন ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। ধুলোর সঙ্গে মিশে গেছে গাজার সব ভবন। ফলে মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে গাজা।

ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের বিষয়েও শর্তারোপ করেছে হামাস। তারা জানিয়েছে, ইসরায়েলি কারাগারে থাকা সব হাইপ্রোফাইল বন্দিদের মুক্তি দিতে হবে। এক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না। অর্থাৎ হামাসের চাহিদামতো যে কোনো বন্দিকে মুক্তি দিতে হবে।

ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাবনা করেছিল তার প্রধান বিষয়গুলো হামাস পরিবর্তন করে ফেলেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা করে ইসরায়েল। দেশটির হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখের বেশি মানুষ। উপত্যাকায় দীর্ঘ এ যুদ্ধে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X