বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

চীনকে রুখতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া চুক্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুরুত্বপূর্ণ ও বিরল খনিজের সরবরাহে চীনের দাপট কমাতে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

ট্রাম্প ও আলবানিজের চুক্তির পর যৌথ বিবৃতিতে বলা হয়, আগামী ছয় মাসে উভয় দেশই খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত প্রকল্পে একশ কোটি ডলার করে বিনিয়োগ করবে। এ ছাড়া পশ্চিমা ব্যবসায়ীদের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ খনিজের জন্য একটি ন্যূনতম মূল্য নির্ধারণ করার বিষয়েও চুক্তিতে সম্মতি জানানো হয়।

বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ বলতে সাধারণত লিথিয়াম, নিকেলসহ এমন উপাদান বোঝানো হয়, যা বৈদ্যুতিক গাড়ি, উড়োজাহাজের ইঞ্জিন ও সামরিক রাডার তৈরিতে অপরিহার্য। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, চীনের মজুত সবচেয়ে বড়। তবে অস্ট্রেলিয়ারও উল্লেখযোগ্য মজুত রয়েছে। ট্রাম্প ও আলবানিজ একসঙ্গে প্রায় সাড়ে আটশ কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পে স্বাক্ষর করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আর এক বছরের মধ্যে আমাদের কাছে এত বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ থাকবে যে, বুঝতে পারবেন না এগুলো নিয়ে করবেন কি!

হোয়াইট হাউস জানিয়েছে, প্রায় ৫ হাজার ৩০০ কোটি ডলারের খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলে প্রকল্পের কাজ শুরু করা হবে। তবে নির্ধারিত কোনো খনিজ বা প্রকল্প এলাকার নাম বিবৃতিতে ছিল না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X