হাসান আজাদ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১১:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

জরিমানা মওকুফের প্রস্তাব দিয়ে আদানির নতুন ‘চাপ’

৮৪৫ মিলিয়ন ডলার বকেয়া
ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড (এপিজেএল)
ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড (এপিজেএল)। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ করলে জরিমানা মওকুফের প্রস্তাব দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড (এপিজেএল)। জরিমানা এড়াতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) আগামী জুনের মধ্যে এই বকেয়া পরিশোধ করতে হবে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বকেয়ার পরিমাণ ৮৪৫ মিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার পিডিবি চেয়ারম্যানকে এ চিঠি পাঠিয়েছেন জয়েন্ট কো-অর্ডিশন কমিটির প্রেসিডেন্ট এবং আদানির ঊর্ধ্বতন কর্মকর্তা এম আর কৃষ্ণ রাও।

এদিকে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পিডিবির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে এক কর্মকর্তা জানান, দিন দিন আদানির বকেয়া বাড়ছে। সরকার থেকে ভতুর্কির টাকা না পাওয়া এবং ডলার সংকটের কারণে বকেয়া বেড়েছে। বিল বকেয়া হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) ও বাস্তবায়ন চুক্তি (আইএ) অনুযায়ী বিলম্বের কারণে দুই শতাংশ হারে জরিমানা দেওয়ার বিধান রয়েছে।

তবে পিডিবির আরেক কর্মকর্তা বলেছেন, জুনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করলে বাংলাদেশ ৫০ মিলিয়ন ডলার ছাড় পাবে।

পিডিবির চেয়ারম্যানকে এম আর কৃষ্ণ রাওয়ের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে পিডিবি মাসিক বিল পরিশোধ করলে এবং তার সঙ্গে বকেয়া বিলগুলো পরিশোধ করে দিলে বিলম্বে বিল প্রদানের জরিমানা আরোপ করা হবে না। বকেয়া বিল না পাওয়ার কারণে জ্বালানি কেনায় সমস্যা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৮ অক্টোবর বিল বকেয়া থাকার কারণে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ বন্ধ করে দেয় আদানি কর্তৃপক্ষ। ভারতের ঝাড়খন্ডের গড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। গত আগস্টের শুরুতে তারা ১৪০০-১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বকেয়ার অর্থ উদ্ধারে গত ৩১ অক্টোবর একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় তারা। ফলে নভেম্বরে তারা ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। পরে গত সপ্তাহ থেকে আদানির বকেয়া বিল খণ্ডিতভাবে পরিশোধ শুরু করেছে পিডিবি। চুক্তি অনুযায়ী, অক্টোবরে আদানিকে ৯০ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশ। কিন্তু আগের মাসগুলোয় যেখানে প্রতিমাসে বিল বাবদ ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে দেওয়ার চুক্তি রয়েছে, সেখানে মাত্র ২০ থেকে ৫০ মিলিয়ন ডলার করে দেওয়া হয়েছে। আদানির কাছ থেকে বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুৎ কেনে ১০ থেকে ১২ টাকায়। ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে কয়লা কেনার দামও এর সঙ্গে সম্পর্কিত। এই দর ভারতের অন্যান্য বেসরকারি উৎপাদকের দরের তুলনায় ২৭ শতাংশ বেশি এবং ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন কেন্দ্রগুলোর তুলনায় ৬৩ শতাংশ বেশি।

এদিকে পিজিসিবির ভারত থেকে বিদ্যুৎ আমদানির চিত্র থেকে জানা গেছে, গতকাল বিকেল ৫টায় আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে ৫১৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় এখন কম সরবরাহ করছে আদানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X